খেলা

 এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেল বাংলাদেশ

ক্রিয়া প্রতিবেদক

ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে সুযোগ পেল বাংলাদেশ। পাকিস্তান আসর থেকে নাম প্রত্যাহার করায় শূন্যস্থান পূরণের জন্য এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

সোমবার(১৮ আগসট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তারা জানিয়েছে, ‘এশিয়ান হকি ফেডারেশন এবং হকি ইন্ডিয়া বাংলাদেশ দলকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ এশিয়া কাপে অংশ নেবে।’

পাকিস্তানের না খেলার জোরালো আভাস থাকায় বাংলাদেশ আগেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করে নিজেদের তৈরি রেখেছেন বড় মঞ্চের জন্য।

আগামী ২৭ আগস্ট ভারতের বিহার রাজ্যে শুরু হবে এশিয়া কাপ। স্বাগতিক ভারতের সঙ্গে এবারের আসরে থাকছে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং নবাগত বাংলাদেশ।

উল্লেখ্য, এশিয়া কাপের শিরোপাজয়ী দল সরাসরি খেলবে ২০২৬ হকি বিশ্বকাপে। এছাড়া র‍্যাঙ্কিংয়ে পরবর্তী পাঁচটি দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইপর্বে। তাই এই সুযোগকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশের হকি দল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা