খেলা

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস

ক্রিয়া ডেস্ক

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে বাকি আছে মাত্র দুটি ম্যাচ। এই দুই ম্যাচে দল ঝালিয়ে নিতে নামছে সেলেসাওরা। সেখানে ফেরার সম্ভাবনা জেগেছে নেইমারের। তবে বিশ্রামে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র।

এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ২৫ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। তবে স্থানীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’র খবরে জানানো হয়েছে, কোচ কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকায় নেইমার জায়গা পেয়েছেন।

অন্যদিকে সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসকে রাখছেন না কোচ। শোনা যাচ্ছে, বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত। এর বাইরেও শাস্তির কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। জুনে প্যারাগুয়ের বিপক্ষে দুটি হলুদ কার্ড দেখায় তিনি নিষিদ্ধ আছেন।

‘গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত যারা প্রাথমিক দলে জায়গা পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে তারা হলেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার দানিলো (বোতাফোগো) ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো) এবং ফরোয়ার্ড কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস) এবং রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।

ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন সত্যি হলে ২২ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছেন নেইমার। এর আগে সবশেষ তিনি জাতীয় দলে খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। এরপর চোট তাকে বারবার ভোগায়। সৌদি আরবের আল হিলালে গিয়েছিলেন, তবে জানুয়ারিতেই চুক্তি বাতিল হয়। শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও পুরনো ছন্দে ফেরা হয়নি। গতকাল ভাস্কো দা গামার কাছে সান্তোস ৬-০ গোলে হেরেছে, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যবধানের হার।

এদিকে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১৬ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে ইকুয়েডর। সবার ওপরে আছে আর্জেন্টিনা, তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট।

আগামী ১ সেপ্টেম্বর রিও ডি জেনিরোর তেরেসোপোলিসে অনুশীলন শুরু করবে ব্রাজিল দল। এরপর ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে চিলির, আর ১০ সেপ্টেম্বর এল আল্টোতে খেলবে বলিভিয়ার বিপক্ষে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা