সংগৃহীত
টেকলাইফ

একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে বার্ড এআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বার্ড এআই গুগলের প্রডাক্ট জিমেইল, ইউটিউব, ড্রাইভ ও ম্যাপসহ একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। টেক জায়ান্টটি মানুষের দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রয়োগ করার লক্ষ্যেই এবার এ সুবিধা দিতে যাচ্ছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে মোদির ঝড়

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটিকে টক্কর দিতে কয়েক মাস আগেই গুগল বার্ড এআই লঞ্চ হয়েছে। তারপর থেকেই সার্চ-ইঞ্জিন জায়ান্টটি আরও উন্নত করতে কাজ করে গিয়েছে। বেশি সংখ্যক মানুষের কাছে চ্যাটবটটিকে পৌঁছে দিতে যোগ করা হয় নতুন কিছু ফিচার।

বার্ড এআই চ্যাটবটে বার্ড এক্সটেনশন নামক ফিচার যোগ করা হয়েছে। গুগলের পক্ষ থেকে এ বিষয়ে বলা হচ্ছে, ‘বার্ডের সাথে যোগাযোগ করার ও সহযোগিতা করার সম্পূর্ণ একটি নতুন উপায়।’ এই এক্সটেনশন ব্যবহার করে বার্ড বেশ কিছু প্রাসঙ্গিক তথ্যও পাবে অন্যান্য সব গুগল প্রোডাক্ট থেকে।

কী সুবিধা পাওয়া যাবে?

আরও পড়ুন: ডিসিও’র সদস্য হলো বাংলাদেশ

বার্ড এআই যদি গুগলের সব ক্ষেত্রে চলে আসে, তাহলে একাধিক দিক থেকে ব্যবহারকারী উপকৃত হবেন। কেউ বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ও গুগলে যদি এসব বিষয়ে অনুসন্ধান করে, ডেটগুলো বলে দেয়, তাহলে জিমেইল তার হয়ে ইমেইল লিখে দেবে, রিয়্যাল টাইম ভিত্তিতে তার জন্য হোটেল খুঁজতে পারে, এমনকি ফ্লাইটের সব তথ্যও দিতে পারে।

এছাড়াও এয়ারপোর্ট থেকে ম্যাপ দেখিয়ে ডিরেকশন বের করে দেওয়া, ইউটিউব ভিডিও দেখিয়ে জনপ্রিয় বিভিন্ন জায়গার সন্ধানও দিতে পারে। এই সব কিছুই সম্ভব বার্ডের সাথে কথোপকথনের মাধ্যমে। যদি নতুন চাকরিতে আবেদন করেন, সেক্ষেত্রে ড্রাইভ থেকে আপনার রিজিউম বের করে আপনার কাজ, অভিজ্ঞতাসহ একাধিক বিষয়ে জন্য ছোট্ট প্যারাগ্রাফ লিখে একটা কভার লেটার পর্যন্ত বানিয়ে দিতে পারে গুগল বার্ড এআই।

কতটা সুরক্ষিত?

গুগল বার্ড এআই চ্যাটবটের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে, জিমেইল, ডকস ও ড্রাইভ থেকে আপনার যেসব নোট, তথ্য বার্ড ব্যবহার করছে, সেগুলোর সবই খুব নিরাপদে থাকবে। কারণ, এগুলো কোনো হিউম্যান রিভিউয়ার ব্যবহার করবেন না। বার্ড নিজেই এগুলো ব্যবহার করবে ও এর মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন দেখানো হবে।

আরও পড়ুন: ক্রোম থেকে চ্যাটবট ব্যবহার করার নিয়ম

সম্প্রতি বার্ড এআই একটি নতুন বাটন যোগ করেছে, যার নাম ‘গুগল আইটি’। ব্যবহারকারী খুব সহজে, খুব দ্রুততার সঙ্গে বার্ডের কাছ থেকে যেকোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যখন ‘জি’ আইকনটিতে ক্লিক করবেন, বার্ড প্রতিক্রিয়াটি পড়বে ও তা প্রমাণ করার জন্য ওয়েব মাধ্যমে যথেষ্ট সামগ্রী আছে কিনা তার মূল্যায়ন করবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা