ছবি-সংগৃহীত
টেকলাইফ

বিং এআই কীভাবে ব্যবহার করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিং চ্যাটবটের এতদিন যে সীমাবদ্ধতা ছিল, তা হল বেশির ভাগ ওয়েব ব্রাউজার থেকেই ব্যবহার করা যেত না। মাইক্রোসফট সেই জায়গাতে এবার বড় পরিবর্তন করছে। গুগল ক্রোম থেকে খুব শিগগিরই বিং এআই চ্যাটবট ব্যবহার করা যাবে।

আরও পড়ুন : শাওমি রেডমি স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়

কোম্পানির পক্ষ থেকে একটি ব্লগপোস্টে বলা হয়েছে, ‌‌‌‌‌‌‌‌‌বিং চ্যাট এবং বিং চ্যাট এন্টারপ্রাইস এবার ক্রোম ডেস্কটপ ব্রাউজারেও সাপোর্ট করবে। উইন্ডোজ, ম্যাক্স এবং লিনাক্স তিন ক্ষেত্রেই ক্রোম থেকে ব্যবহার করা যাবে চ্যাটবটটি এবং সেক্ষেত্রে লেটেস্ট স্টেবল চ্যানেল আপডেট করে নিতে হবে। ডেস্কটপ ও মোবাইলের থেকে অন্যান্য ব্রাউজারের জন্যও এই সুবিধা খুব শিগগিরই দেওয়া হবে।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলার নিয়ম

গুগল ক্রোম থেকে কীভাবে বিং এআই চ্যাটবট ব্যবহার করবেন?

(১) বিং এআই চ্যাটবট ব্যবহার করতে আপনাকে প্রথমেই গুগল সার্চে যেতে হবে এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে মাইক্রোসফট বিং এআই।

(২) তারপরেই আপনি স্ক্রিনের ঠিক বাঁ-দিকে একটি চ্যাট ট্যাব দেখতে পাবেন। এবার আইকনটি আপনি দেখতে পাবেন মাইক্রোসফট বিং লোগোর ঠিক পরেই।

(৩) যখনই ট্যাবে ক্লিক করবেন বিং এআই চ্যাট পপ আপ হিসেবে দেখা দেবে। আপনার প্রশ্ন আপনি এবার জিজ্ঞেস করতে পারেন। ঠিক যেভাবে মাইক্রোসফট এজ থেকে চ্যাটবটের সঙ্গে ইন্টার‌্যাক্ট করেন, এখান থেকেও ঠিক সেইভাবেই আপনাকে কাজটি করতে হবে।

আরও পড়ুন : টুইটারেও ভিডিও চ্যাট

মাইক্রোসফট বিং এআই চ্যাটবট ৬ মাস আগে নিয়ে আসছিল। সংস্থাটি ওপেন এআইয়ের চ্যাটজিপিটি স্যাম অল্টম্যানের যে সময় বিশ্ব টেকমহলে ঝড় তুলছে সেই সময়ই বহু মানুষের নয়নের মণি হয়ে ওঠে মাইক্রোসফট বিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট। অল্প সময়ের মধ্যেই কিছু মানুষের ‘মনের কথা বলতে শুরু করে বিং এআই চ্যাটবট। আবার চ্যাটবটটি তার এমনই পারদর্শিতা দেখিয়েছে যে, মানুষের সাথে তর্ক পর্যন্ত করেছে এটি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা