সারাদেশ

চালকদের সচেতন করলো ট্রাফিক পুলিশ!

ইমরান আল মাহমুদ, উখিয়া: "নিরাপদে ড্রাইভ করুন, জরিমানা এড়িয়ে চলুন"- এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া ট্রাফিক বিভাগের উদ্যোগে নিরাপদ সড়ক কর্মসূচি উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন: সহজ শর্তে ঋণ অব্যাহত রাখার আহ্বান

গত ৯ মার্চ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এরপর থেকে বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ মার্চ) উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ নাজিমুল ইসলামের নেতৃত্বে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সড়কে চলাচলকারী যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলা সহ নিরাপদ ড্রাইভিংয়ের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে অবগত করা হয়।

উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ নাজিমুল ইসলাম বলেন," নিরাপদ সড়ক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের নির্দেশে কোর্টবাজার স্টেশনে দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সবার মাঝে নিরাপদ ড্রাইভিংয়ের বিষয়টি নিশ্চিত করে দূর্ঘটনা হ্রাসের দিকটি প্রাধান্য দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চালকদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। আশা করি সকলে ট্রাফিক আইন মেনে চলবেন এবং যাত্রা নিরাপদ করবেন।"

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত ১১০

এসময় সার্জেন্ট মো. রোবায়েত, টিএসআই রুক মিয়া সহ উখিয়া থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা