সারাদেশ

আটোরিকশা চালক হত্যায় গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অটোরিকশা চালক নাজমুল হোসেন (১৭) হত্যার অভিযোগে আসাদুল্লাহ নামে একজনকে গ্রেফতার করেছে পিবিআই।

আরও পড়ুন: সহজ শর্তে ঋণ অব্যাহত রাখার আহ্বান

সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত দেড়টায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পুর্ব লামা পাড়া এলাকায় ভারাটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসাদুল্লাহ মেলান্দহের বাগবাড়ি গ্রামের আব্দুস ছামাদের ছেলে। অটোরিকসা চালক নাজমুল হত্যাকাণ্ডে জড়িত আসাদুল্লাহকে গ্রেফতারের খবর সোমবার দুপুরে প্রেসব্রিফিং করে নিশ্চিত করেছে পিবিআইয়ের উপ-পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন শাহিন।

আরও পড়ুন: ভূমিকম্পে ৬৬৬০ বিদেশী নিহত

প্রেসব্রিফিংয়ে জানা যায়, নাজমুল ১১ মার্চ রাত ৮টায় আটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরদিন ১২ মার্চ সকালে মেলান্দহের বাগবাড়ি হাইস্কুলের পাশের পুকুরে আটোরিকশা ও একই উপজেলার রেখিরপাড়ায় মরগাঙ্গি বিলে ভাসমান অবস্থায় নাজমুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন সন্ধায় নিহতের বাবা আবুল হোসেন (৪০) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করে।

হত্যা মামলার পর পিবিআই এই মামলার ছায়া তদন্ত শুরু করে। ঘটনার সাথে জড়িত মামুর ওরফে মাসুমকে নারায়নগঞ্জের ফতুল্লা থানার পুর্ব লামাপাড়া থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন: সাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার

জিজ্ঞাসাবাদে পিবিআইয়ের কাছে মামুন জানায়, ঘটনার দিন নাজমুলের অটোরিকসা ভাড়া করে জুয়া খেলার উদ্দেশ্যে রওনা হয়। পথেমধ্যে নাজমুলকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর রেখিরপাড়ায় মরগাঙ্গি বিলে ফেলে রেখে যায়। তারই স্বিকারোক্তির ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আসাদুল্লাহকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে পিবিআইয়ে জামালপুরের পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন বলেন, অটোরিকশা চালক নাজমুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত মামুন ওরফে মাসুম ও আসাদুল্লাহর সহযোগী অন্য হত্যাকারীদেরও সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তি আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা