ছবি : সংগৃহিত
সারাদেশ

দুর্নীতির বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করতে হবে

এম.এ আজিজ রাসেল : জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, "দুর্নীতি আমাদের একটি জাতীয় ব্যাধি। এটি সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে এবং সুষম রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাহত করে। দেশপ্রেম, আদর্শ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে।

আরও পড়ুন : ফেনীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

তিনি আরও বলেন, আমরা প্রত্যেকে যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার আলোয় উদ্ভাসিত হয়ে দুর্নীতির মূলোৎপাটন করতে পারি, তবে এর সুফল দেশের প্রতিটি নাগরিক ভোগ করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে।"

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সততা সংঘের অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : আড়ং নারায়ণগঞ্জ এখন আরও বড় পরিসরে

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রাপ্তি চাকমা, কক্সবাজার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, জেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দিন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কবি জসিম উদ্দিন বকুল।

আরও পড়ুন : পাঁচগাঁওয়ে নৌকার জয়, ইভিএম ভোগান্তিতে ভোটাররা!

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন ছাত্র-ছাত্রীদের ১২ হাজার টাকা করে ১ লক্ষ ৯২ হাজার বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা