ছবি : সংগৃহিত
সারাদেশ

ভালুকায় কিশোরির ঝুলন্ত লাশ উদ্ধার!

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহর ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে নাছিমা বেগম (১৫) নামে এক কিশোরি গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : নোয়াখালীতে গাড়ি চাপায় যুবকের মৃত্যু

সোমবার (১৩ মার্চ) দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত নাছিমা সুনামগঞ্জ জেলার তাহিরপূর উপজেলার আলী হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে, নাছিমার বাবা আলী হোসেন স্থানীয় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন এবং তার মেয়ে নাসিমা স্থানীয় বাদশা টেক্সটাইল মিলে চাকুরি করতো।

আরও পড়ুন : সাজেকে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৪

ঘটনার সময় নাছিমার বাবা, মা ও ভাই কেউ বাড়িত ছিলো না এবং নাসিমাও ডিউটিতে না গিয়ে বাসায় ছিলো। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় প্রতিবেশিদের সন্দেহ হলে ঘরের ভিতর গিয়ে দেখেন নাছিমার পা মেঝের মাঝে লাগানো গলার উড়না আড়ার সাথে বাঁধা।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন : হরিণের মাংসসহ দুই ক্রেতা আটক

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় কারখানার এক কিশোরি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পা মেঝের মাঝে লাগানো ছিলো তাই লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা