ছবি : সংগৃহিত
বাণিজ্য

আড়ং নারায়ণগঞ্জ এখন আরও বড় পরিসরে

সান নিউজ ডেস্ক : শনিবার (১১ই মার্চ) আরও বড় পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর হয়ে গেলো দেশের বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং এর নারায়ণগঞ্জ আউটলেট।

আরও পড়ুন : বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন

আগের আউটলেট থেকে মাত্র ৩০০ মিটার দূরত্বে, অত্যাধুনিক নির্মাণশৈলীর ১১,২৯০ বর্গফুটের দুই তলা বিশিষ্ট নতুন এই আউটলেটটি নারায়ণগঞ্জে আড়ং এর গ্রাহকদের একটি নতুন কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে।

নতুন আউটলেটটিতে গ্রাহকরা পোশাক, বাড়ির সাজসজ্জা, জুতা এবং গহনার পাশাপাশি আড়ং এর সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থ-এর সকল পণ্য পেয়ে যাবেন।

আরও পড়ুন : ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথমবারের মতো আড়ং এর অন্যতম প্রধান একটি সাব-ব্র্যান্ড তাগা ম্যান এখন পাওয়া যাবে নারায়ণগঞ্জ আউটলেটে। তরুণ পুরুষ যারা ফ্যাশনেবল, ফরমাল ও ট্রেন্ডি পোশাক পছন্দ করেন তাদের জন্য একটি লাইফস্টাইল ব্র্যান্ড হল তাগা ম্যান। তাগা ম্যানে রয়েছে পুরুষদের জন্য টি-শার্ট, পোলো, পাঞ্জাবি, সেমি ফরমাল এবং ফরমাল পোশাকসহ বিবিধ ফ্যাশন এক্সেসরিজ।

ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মিস তামারা হাসান আবেদ আড়ং এর নতুন নারায়ণগঞ্জ আউটলেটটির উদ্বোধন করেন। এসময় আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : সার কারখানা স্থাপনে সম্মত সৌ‌দি

"ঈদের ঠিক আগে আমাদের তিনটি সাব-ব্র্যান্ডসহ নারায়ণগঞ্জে নতুন ও আরও বড় পরিসরের এই আড়ং আউটলেটটির মাধ্যমে গ্রাহকদের জন্য অত্যাধুনিক ও উচ্চমানের শপিং এর অভিজ্ঞতা নিশ্চিত করতে পেরে আমরা খুবই আনন্দিত," মন্তব্য করেন মিস আবেদ।

এছাড়াও সীমিত সময়ের জন্য এই নতুন আউটলেটে গ্রাহকরা ৫,০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং সারা বছরব্যাপী আমাদের বিভিন্ন পার্টনারদের থেকে বিশেষ সুযোগ-সুবিধা ও ডিসকাউন্ট উপভোগ করার পাশাপাশি সকল কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন।

আরও পড়ুন : একদিনে বাড়ল সোনার দাম

এছাড়া যে সকল গ্রাহক ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর নিবন্ধিত সদস্য তারা এই আড়ং আউটলেটে প্রতি কেনাকাটায় দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এই বিশেষ অফারটি ১৭ই মার্চ, ২০২৩ পর্যন্ত চলবে।

আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর একটি সামাজিক উদ্যোগ।

আউটলেটের ঠিকানা: আলমাস পয়েন্ট, ৫৯ বিবি রোড, ২ নং রেল গেইট, নারায়ণগঞ্জ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা