জাতীয়

স্বাস্থ্যবিধি উপেক্ষায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি না মানায় আসাদগেট আড়ং শপিং মল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (০৬ মে) শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা পরিদর্শনে যান মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় ধারণ ক্ষমতার অতিরিক্ত ক্রেতা-বিক্রেতা থাকায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনাদায়ে এক মাসের জেল।

আড়ং কর্তৃপক্ষ বলেন, আমরা মাস্ক পরেই স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট খোলা রেখেছি। কিন্তু ক্রেতাদের মানাতে পারছি না। নিষেধ করার সত্ত্বেও অনেকে চলে আসেন। একজন ক্রেতার সঙ্গে ৩ জন ৪ জন করে চলে আসে। আমরা চেষ্টা করেও মানাতে পারছি না। এখন মেয়র সাহেব আসছেন অনেক কথা বলেছেন। আমরা এরপর ওনাদের নির্দেশনা মেনে চলব।

পরে এবিষয়ে মেয়র মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখবে। আড়ং এখানে ধারণক্ষমতার চাইতে বেশি লোক ঢুকেছে অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছে। আজ আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপর যদি না মানে তাহলে আড়ং বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গতকালও দোকানপাট ও শপিং মলে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ঝটিকা অভিযানে অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

গতকালের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯০টি মামলায় ৯ লাখ ৭৫ হাজার ৪৬০ টাকা জরিমানাসহ ৩টি দোকান সিলগালা করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা