সংগৃহীত
জাতীয়

সার কারখানা স্থাপনে সম্মত সৌ‌দি 

স্টাফ রিপোর্টার : সৌদি আরবে যৌথ মালিকানায় প্রস্তাবিত সার কারখানা স্থাপনের বিষয়ে দেশ‌টি সম্মত হ‌য়ে‌ছে ব‌লে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি সার কারাখানা সেখা‌নে (সৌ‌দি‌তে) করব, তারা আমা‌দের বে‌নি‌ফিট দে‌বে। ওখা‌নে সস্তায় সার তৈ‌রি করা যায়। তারা তা‌তে এগ্রি হয়ে‌ছে।’

আরও পড়ুন : দেশে ঘাটতি নেই, খাদ্য মজুত আছে

শনিবার (১১ মার্চ) বাংলাদেশ বিজনেস সামিটের ফাঁকে সৌ‌দি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সৌ‌দির বা‌ণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে মোমেন বলেন, ‌‘তিনি বলেছেন, কথাবার্তা না, আমরা কাজ করতে চাই। সৌ‌দি এখা‌নে ক‌য়েক‌টি প্রজেক্ট নি‌য়ে‌ছে, এর ম‌ধ্যে কাজও শুরু হ‌য়ে‌ছে। তারা পতেঙ্গার এক‌টি প্রজে‌ক্টে কাজ শুরু ক‌রে দি‌য়ে‌ছে। আমরা তা‌দের একটা স্পেশাল ই‌কো‌নো‌মিক জোন দি‌য়ে‌ছি। তারা জানা‌লেন, ওখা‌নে কাজ শুরু কর‌বেন। এটা চট্টগ্রামে।’

আরও পড়ুন : পার্বত্য অঞ্চলে আমূল পরিবর্তন হয়েছে

এনা‌র্জি ও পোর্ট সেক্ট‌রে সৌ‌দি আরব বি‌নি‌য়োগ কর‌তে চায় জা‌নি‌য়ে মন্ত্রী ব‌লেন, ‘তারা এনা‌র্জি সেক্ট‌রে ইন‌ভেস্ট কর‌তে চায়, পোর্ট সেক্ট‌রে কর‌তে চায়। তারা এয়ার‌পো‌র্টে ইন‌ভেস্ট কর‌তে চায়।’

বাংলা‌দেশ থে‌কে ওষুধ নেওয়া এবং আই‌টি সেক্টরের লোকবল নি‌য়োগ দি‌তে সৌ‌দির বা‌ণিজ্যমন্ত্রী‌কে অনু‌রোধ ক‌রে‌ছেন ব‌লেও জানান মো‌মেন।

আরও পড়ুন : মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

এ সময় আমলাতা‌ন্ত্রিক জ‌টিলতা নি‌য়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃ‌ষ্টি আকর্ষণ করা হ‌লে তি‌নি ব‌লেন, ‘আমলাতা‌ন্ত্রিক জ‌টিলতা দূর করার অ‌নেক প্রচেষ্টা হ‌য়ে‌ছে। আস্তে আস্তে আমলাতা‌ন্ত্রিক জটিলতা কমা‌চ্ছি। এ ব্যাপা‌রে প্রধানমন্ত্রী খুব শক্ত অবস্থান নি‌য়ে‌ছেন। তি‌নি ব‌লে‌ছেন, জ‌টিলতার জন্য কো‌নো প্রজেক্ট বন্ধ না হয়; দে‌রি না হয়।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা