ছবি: সংগৃহীত
জাতীয়

বিস্ফোরণে নাশকতার তথ্য মেলেনি

সান নিউজ ডেস্ক: সম্প্রতি গুলিস্তানসহ কয়েকটি স্থানে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো নাশকতা চেষ্টার তথ্য মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন: পার্বত্য অঞ্চলে আমূল পরিবর্তন হয়েছে

শনিবার (১১ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি ঘটা বিস্ফোরণের সঙ্গে এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতা পরিকল্পনার কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

আরও পড়ুন : মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

মন্ত্রী আরও বলেন, প্রতিটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল কাজ করছে। তারা কোনো বিস্ফোরণে এখন পর্যন্ত বিস্ফোরকের সন্ধান পাননি। এখন পর্যন্ত অনুসন্ধান চলছে, আমাদের ধারণা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিস্তানের সিদ্দিকবাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন : দেশে ঘাটতি নেই, খাদ্য মজুত আছে

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা