প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল (ফাইল ছবি)
জাতীয়

কেউ ইভিএমের ত্রুটি দেখাতে পারেনি

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সাথে তাল মিলিয়ে নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কর্মীদের দক্ষতার উপর জোড় দিচ্ছে নির্বাচন কমিশন। সেজন্য ইভিএম পদ্ধতির উপর পুরোপুরি আস্থা রাখছে নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন: নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

শনিবার (১১ মার্চ) সকালে কক্সবাজার শহরের একটি তারকামানের হোটেলে আয়োজিত ‘নির্বাচন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার: চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন সচিবালয়ের ‘সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায়’ চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, পাঁচশর মতো নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। কিন্তু কেউ এর বস্তুনিষ্ঠ ত্রুটি দেখাতে পারেনি। শুধুমাত্র নির্বাচনে পরাজিত হলেই ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন প্রার্থীরা। আগামী দ্বাদশ নির্বাচনে, ৫০ থেকে ৮০টি আসনে ইভিএম দিয়ে ভোট গ্রহণের সক্ষমতা রয়েছে কমিশনের।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের প্রধানতম কাজ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া। ভোটাররা কে, কোন দলকে ভোট দিয়েছে; সেটা কমিশনের দেখার বিষয় নয়। ভোটাররা যদি ভোট দিতে না পারেন, তাদেরকে যদি প্রতিহত করা হয়; ভোট কেন্দ্রে যদি তাদের অধিকার খর্ব করা হয়- তাহলে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমাদের ব্যর্থতার দায় নিতে হবে।

আরও পড়ুন: চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম প্রমুখ।

এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, নতুন ভোটার, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ইনফ্লুয়েঞ্জায় প্রথম মৃত্যু দেখল ভারত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল চারদিনের সফরে বৃহস্পতিবার কক্সবাজার আসেন। আগামীকাল বুধবার তার ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা