জাতীয়

বিস্ফোরণে দগ্ধ আরও এক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানের ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ জন ছাড়ালো।

আরও পড়ুন: ইতালি উপকূলে বিপদে ১৩০০ অভিবাসী

শনিবার (১১ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন বলেন, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আরও পড়ুন: বিশ্বব্যাপী আরও ৩৯৪ মৃত্যু

তিনি আরও জানান, এর আগে চিকিৎসাধীন অবস্থায় একজন ও মেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। এ নিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তিনজনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে আরও সাতজন চিকিৎসাধীন আছেন।

নিহত মির্জা আজমের চাচা আবুল বাশার বলেন, আমার ভাতিজা ওই ভবনের আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ স্যানেটানি নামের একটি দোকানে চাকরি করত। বিস্ফোরণে সে দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আজ (শনিবার) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাতিজা মারা যায়।

আরও পড়ুন: রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পুরান ঢাকার সিদ্দিকবাজারের একটি সাততলা ভবনের বেজমেন্ট থেকে দ্বিতীয় তলা পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আজ শনিবার পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা