প্রতীকী ছবি
সারাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সান নিউজ ডেস্ক: রংপুরের গঙ্গাচড়ায় বাস উল্টে দুজনের প্রাণহানি ঘটেছে এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার গঞ্জিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নৌপুলিশের ওপর হামলা, আহত ১৬

পুলিশ ও স্থানীয়রা জানায়, জলঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে দুজন নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের বয়স ৪৫। তবে তাৎক্ষণক তাদের পরিচয় জানা যায়নি।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এখনও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা