সারাদেশ

নৌপুলিশের ওপর হামলা, আহত ১৬

নিজস্ব প্রতিবেদক: বরিশালে জেলেদের হামলায় মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌপুলিশের পরিদর্শকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ইতালি উপকূলে বিপদে ১৩০০ অভিবাসী

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় ৬টার দিকে হিজলা উপজেলার ধূলখোলা সংলগ্ন মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে নৌ-পুলিশের সহায়তায় মেঘনা নদীতে অভিযানে যাই। ওই এলাকায় পৌঁছালে ৫০-৬০ জন জেলে একত্রিত হয়ে লাঠি-সোটা ও ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে নৌপুলিশ সদস্যরা সাতটি ফাঁকা গুলি ছুঁড়ে জেলেদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরও জানান, হামলায় তিনিসহ অন্তত ১৬ জন আহত হন। এদের মধ্যে নৌপুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে গুরুত্বর আহত হন। তার মাথায় জখম হয়েছেন। রাত সোয়া ৮টার দিকে আহতদের সবাইকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বব্যাপী আরও ৩৯৪ মৃত্যু

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা