সারাদেশ

পঞ্চগড়ে পুলিশ কর্মকর্তাকে গণধোলাই

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: নারী ইউপি সদস্য ও তার স্কুল পড়ুয়া মেয়েকে কু-প্রস্তাবের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক পুলিশের উপ পরিদর্শককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (১০মার্চ) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইতালি উপকূলে বিপদে ১৩০০ অভিবাসী

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা এবং ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানায় কর্মরত রয়েছেন। আর ভুক্তভোগী ওই নারী একই উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা এবং রাধানগর ইউনয়ন পরিষদের সংরক্ষিত আসনের মেম্বার।

ভুক্তভোগীর স্বামী দেলোয়ার হোসেন জানান, আমার স্ত্রী ইউপি সদস্য হবার সুবাদে রুহিয়া থানার এসআই জাহাঙ্গীর আলমের সাথে পরিচয় হয়। তিনি প্রায় সময়ে আমাদের বাড়িতে আসতেন। যাতায়াতের এক পর্যায়ে ওই কর্মকর্তা আমার স্ত্রীকে আপত্তিকর কাজে লিপ্ত হবার প্রস্তাব দেয়। এমন কি আমার দশম শ্রেনীতে পড়ুয়া মেয়েকেও কয়েকবার খারাপ কাজের প্রস্তাব দেন। আমার মেয়ে ও স্ত্রী তার প্রস্তাবে রাজী না হওয়ায় জাহাঙ্গীর আলম মরিয়া হয়ে উঠে।

শুক্রবার(১০ মার্চ) সন্ধা ৬টার দিকে আমার বাড়িতে আসে এবং আমার স্ত্রীকে খারাপ কাজের জন্য জবরদস্তি করে। আমার স্ত্রীর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে এসআই জাহাঙ্গীরকে আটক করে গণপিটুনি দেয়। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে তাকে আটোয়ারী থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী ওই নারী বলেন, জাহাঙ্গীর আলম পুলিশ নামের কলঙ্ক। সে আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে। এর আগেও সে অনেক নারীর জীবন নষ্ট করেছে। সে পুলিশের চাকুরী করে বলে ভয়ে তার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না।

আরও পড়ুন: নৌপুলিশের ওপর হামলা, আহত ১৬

প্রত্যক্ষদর্শীরা জানান, রুহিয়া থানার এক দারোগা আমাদের এলাকার মহিলা মেম্বারের সাথে অবৈধ সম্পর্ক করতে আসে। এলাকার লোকজন তাকে আটক করে। পরে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে জাহাঙ্গীর আলমকে থানায় নিয়ে যায়। পরে রুহিয়া থানার ওসি সোহেল রানা এসআই জাহাঙ্গীর আলমকে নিজ থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে রাধানগর ইউপির চেয়ারম্যান আবু জাহেদ বলেন, জাহাঙ্গীর আলম পীরগন্জে চাকুরিকালে একজন নারী তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের করে। যেটা আদালতে বিচারাধীন। ওই মামলার বাদীনির সঙ্গে মামলার আপোষ নিস্পত্তি করে দেওয়ার জন্য ইউপি সদস্য এসআই জাহাঙ্গীরের নিকট বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে আপোষরফা করতে না পারলে ওই দারোগা টাকা ফেরত নেওয়ার জন্য ঘুরাঘুরি করে।

এ ব্যাপারে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এসআই জাহাঙ্গীর আলমের কাছে ওই নারী টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা আনতে তার বাড়িতে যায় জাহাঙ্গীর। কিন্তু টাকা ফেরত না দিতে নাটক সাজায়। পরে বিষয়টি উভয়ের মাঝে আপোষ করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা'র একই রকম কথা বলেন।

উল্লেখ্য, এসআই জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় কর্মরত থাকাকালে এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয় যা এখনো বিচারাধীন রয়েছে। নারী কেলেঙ্কারির ঘটনায় জাহাঙ্গীর আলমকে বছর খানেক পূর্বে পীরগঞ্জ থেকে রুহিয়া থানায় বদলি করা হয়।

এ ব্যাপারে এসআই জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে কথা বলা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা