সংগৃহীত
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ৫

জেলা প্রতিনিধি: রংপুর জেলার গঙ্গাচড়ায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সামনে ও পেছনে থাকা ২ ইজিবাইকের ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচনে গণসংযোগ

বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গঙ্গাচড়া সরকারি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, বেলা ১১টার দিকে রংপুর থেকে পুলিশের একটি গাড়ি গঙ্গাচড়া বাজারের দিকে যাচ্ছিল। গঙ্গাচড়া সরকারি কলেজের মোড়ে অদূরে যাত্রী ছাউনির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে। এ সময় সামনে ও পেছনে থাকা ২ টি ইজিবাইকে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে ২ যাত্রীসহ ৩ চালক আহত হয়। গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন: ছেলে হত্যায় সৎমায়ের যাবজ্জীবন

আহতব্যক্তিরা হলেন, পুলিশের গাড়ি চালক মোক্তারুল রাশেদ (২৭), ইজিবাইক চালক মোকলেছুর রহমান (২৫) ও আজহারুল ইসলাম (৪৫) ও ২ যাত্রী লুতফা বেগম (৬২) ও বর্ষা রহমান (২৩)। তাদের ১ জনের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত এক ইজিবাইক চালক ও যাত্রীদের বাড়ি রংপুর নগরীর খটখটিয়া এলাকায় এবং অপর ১ চালকের বাড়ি গঙ্গাচড়া ভুটকা এলাকায়।

গঙ্গাচড়া ফায়ার স্টেশন মাস্টার মমতাজুল ইসলাম জানান, আমার খবর শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামলী আক্তার জানায়, আহতদের মধ্যে ৪ জন চিকিৎসাধীন। বাকি ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেছেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে লোক পাঠানো হয়। আহতদেরকে উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা