সংগৃহীত
সারাদেশ

কৃষকদের অর্থায়ন সহজ করতে একসঙ্গে আইফার্মার-ইবিএল

জেলা প্রতিনিধি: কৃষি কার্যক্রমকে সম্প্রসারণ এবং দীর্ঘস্থায়ী করতে কৃষকের প্রয়োজন কৃষি অর্থায়ন সুবিধা। কিন্তু কৃষি অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হন আমাদের কৃষকরা। তাই, অর্থায়ন পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ এবং সমতা-ভিত্তিক করতে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আইফার্মার ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি (ইবিএল)।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত ইবিএল কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল’র ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং আইফার্মারের প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবিএল’র হেড অব বিজনেস সৈয়দ জুলকার নয়ন, প্রতিষ্ঠানটির হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকীন ইব্রাহিম, এসএমই’র হেড অব অ্যাসেট মোঃ শাবু মুন্সী, আইফার্মারের ফিল্ড অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট - ফরহাদ জুলফিকার রাফেল, আইফার্মারের ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টর অ্যাডভাইজার - ইরফান ইসলাম, আইফার্মারের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের অ্যাসিসট্যান্ট ম্যানেজার ইত্তেসাম বারী রিও এবং প্রতিষ্ঠানটির ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের এক্সিকিউটিভ কাজী ফাহিম ফারহান সাজিদ।

অনুষ্ঠানে আইফার্মারের প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ বলেন, “সহযোগিতামূলক এ উদ্যোগের উদ্দেশ্য হল দেশের কৃষক এবং কৃষি-উদ্যোক্তা, বিশেষ করে যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে বাস করেন তাদের জন্য অর্থায়ন সেবা সহজ করা। ব্যাংক ও অর্থায়ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশীপের মাধ্যমে কৃষকরা যেসব প্রতিকূলতা মোকাবিলা করেন আমরা তা কমিয়ে আনতে সহায়তা করব। ইবিএল’র সাথে আমাদের পার্টনারশীপ কৃষকদের সামাজিক নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী উন্নয়নে অবদান রাখতে সহযোগিতা করবে, যার মাধ্যমে কৃষক কমিউনিটি উপকৃত হবে এবং অর্থনীতির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।”

আরও পড়ুন: ইফতার কিনে বাড়ি ফেরা হলো না আহাদের

ইবিএল’র ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার বলেন, “আমাদের অর্থনীতিতে কৃষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন; তাই, আইফার্মারের সাথে এই পার্টনারশীপ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা স্থানীয় কৃষক কমিউনিটির পাশে দাঁড়াতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব এবং তারা যেসব অসুবিধার সম্মুখীন হন তা চিহ্নিত করতে ও সমাধানে কাজ করবো। আমাদের প্রত্যাশা, আমরা তাদের দীর্ঘস্থায়ী জীবিকা নিশ্চিতে ভূমিকা রাখতে পারব।”

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা