সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি মো. মারজুম মৃধাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভূল্লী বাজারে নেই ড্রেনেজ ব্যবস্থা, পথচারীদের দুর্ভোগ

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে বোয়ালমারী ফায়ার সার্ভিসের বিপরীত পাশের এক বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

মারজুম মৃধা উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর পশ্চিমপাড়া গ্রামের রফিক মৃধার ছেলে। গ্রেফতারকৃতকে বুধবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের বিপরীত পাশের এক বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ওই ছাত্রীর খালুর দায়ের করা মামলায় মারজুম মৃধাকে একমাত্র আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, ওই ছাত্রীটি স্থানীয় বনচাকী মাদ্রসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। মেয়েটির মা ১৪ বছর আগে মারা যান আর বাবা দুবাই প্রবাসী। সে মামা বাড়ি থেকে পড়ালেখা করে। গত ১০ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে মারজুম মৃধা মেয়েটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

উল্লেখ্য, মারজুম মৃধা ঘটনার পর থেকে পলাতক ছিলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা