সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচনে গণসংযোগ   

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: আগামী ৪ মে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধাঁরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূঁইয়া'র সমর্থনে গণসংযোগ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠন।

আরও পড়ুন: ছেলে হত্যায় সৎমায়ের যাবজ্জীবন

বুধবার (২০মার্চ) বিকাল সাড়ে ৩-৫ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদরের উপজেলার আধাঁরা ইউনিয়নের চিতলীয়া বাজার এলাকায় গণসংযোগ করে নেতাকর্মীরা। গণসংযোগের নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ্।

নেতাকর্মীরা সদর উপজেলা আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূঁইয়াকে নির্বাচিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ, সংক্ষিপ্ত পথসভা ও বক্তৃতা প্রদান করেন। জয়যুক্ত হলে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন চিতলীয়া বাজার কমিটির সভাপতি মুক্তার মাহমুদ, সদর উপজেলা চরকেওয়ার ইউনিয়নের চরকেওয়ার ইউনিয়ন পরিষদ সদস্য মো. মহিউদ্দিন মৃধা, আধাঁরা ইউনিয়ন পরিষদ সদস্য কবির ঢালী, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন মাদবর, সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সানি, সদর উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মাসুদ বেপারী, অ্যাডভোকেট আফসিন আমান আপন, আধাঁরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম মাহমুদ।

আরও পড়ুন: চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আরও উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগ নেতা দুদু চোকদার, যুবলীগ নেতা সরাফত চোকদার, যুবলীগ নেতা মামুন মাদবর, আওয়ামী লীগ নেতা নান্নু মাহমুদ, নুরুল হক চোকদার, যুবলীগ নেতা সুমন ভূঁইয়া সহ সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা