সারাদেশ

নোয়াখালীতে ''সাংস্কৃতিক বিকাশে তরুণ প্রজন্মের ভূমিকা''

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ‘সাংস্কৃতিক বিকাশে তরুণ প্রজন্মের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জয় বাংলা থিয়েটার এ আয়োজন করে। পরে জাহাঙ্গীর কবিরের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ করা হয় নাটক ‘চন্ডিদাস রজকীনি’।

আরও পড়ুন: নোয়াখালীতে গরু ব্যবসায়ী খুন, গ্রেফতার ৫

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. ফয়েজ উল্যার সভাপতিত্বে ও জয়বাংলা থিয়েটারের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম টিটুর সঞ্চালনায় ‘সাংস্কৃতিক বিকাশে তরুণ প্রজন্মের ভূমিকা’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কবি জামাল হোসেন বিষাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, নোয়াখালী শিশুনাট্যমের সাধারণ সম্পাদক কাজল ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক পাভেল দাস প্রমূখ।

এসময় আলোচকগণ বলেন, সামাজিক নানা অবক্ষয়ের ভেতর দিয়ে চলছে সময়। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে এমন অচলায়তন থেকে উত্তরণের উপায় খুজতে তরুণ প্রজন্মকেই। যে কোনো সংকটে সংগ্রামে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: ফরিদপুরে চলছে ম্যাটসের ক্লাস বর্জন-কর্মসূচি

আলোচনা শেষে জাহাঙ্গীর কবিরের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ করা হয় চিরায়ত বাংলার অমর প্রেম উপাখ্যান নিয়ে নাটক ‘চন্ডিদাস রজকীনি’। নাটকের প্রধান চরিত্র চন্ডিদাসের ভূমিকায় অভিনয় করেন, আরশাদ স্বাধীন, ছোট রজকীনী নিপূণ রায়, বড় রজকীনি মিনাক্ষী রাণী। অন্যান্য চরিত্রে বাবলু ভূঞা, শামা আরজু, আবু নাছের, শফিক আহমেদ, রাজু, তছলিম শিকদার, সুজন প্রমূখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা