সংগৃহীত
টেকলাইফ

ক্রোম থেকে চ্যাটবট ব্যবহার করার নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চ্যাটবটের বড় সমস্যা ছিল বেশিরভাগ ব্রাউজার থেকে এটি ব্যবহার করা যেত না। মাইক্রোসফট সেই জায়গাতে পরিবর্তন আনছে। গুগল ক্রোম থেকেও খুব শিগগিরই বিং এআই চ্যাটবট ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: বিং এআই কীভাবে ব্যবহার করবেন

একটি ব্লগপোস্টে কোম্পানির পক্ষ থেকে লেখা হয়েছে, ‌‌‌‌‌‌‌‌‌বিং চ্যাট ও বিং চ্যাট এন্টারপ্রাইস এবার ক্রোম ডেস্কটপ ব্রাউজারেও সাপোর্ট করবে। উইন্ডোজ, ম্যাক্স ও লিনাক্স ৩ ক্ষেত্রেই ক্রোম থেকে ব্যবহার করা যাবে চ্যাটবটটি ও সেক্ষেত্রে লেটেস্ট স্টেবল চ্যানেল আপডেট করে নিতে হবে। ডেস্কটপ ও মোবাইলের থেকে অন্যান্য ব্রাউজারের জন্যও এ সুবিধা খুব দ্রুতই দেওয়া হবে।

গুগল ক্রোম থেকে বিং এআই চ্যাটবট ব্যবহার কীভাবে করবেন?

আরও পড়ুন: শাওমি রেডমি স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়

১) বিং এআই চ্যাটবট ব্যবহার করতে প্রথমেই গুগল সার্চে যেতে হবে এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে মাইক্রোসফট বিং এআই।

২) তারপরেই স্ক্রিনের ঠিক বাঁ-দিকে একটি চ্যাট ট্যাব দেখতে পাবেন। এবার আইকনটি আপনি দেখতে পাবেন মাইক্রোসফট বিং লোগোর ঠিক পরেই।

৩) যখনই ট্যাবে ক্লিক করবেন বিং এআই চ্যাট পপ আপ হিসেবে দেখা দেবে। আপনার প্রশ্ন আপনি এবার জিজ্ঞেস করতে পারেন। ঠিক যেভাবে মাইক্রোসফট এজ থেকে চ্যাটবটের সঙ্গে ইন্টার‌্যাক্ট করেন, এখান থেকেও ঠিক সেইভাবেই আপনাকে কাজটি করতে হবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলার নিয়ম

মাস ৬ আগে বিং এআই চ্যাটবট নিয়ে আসছিল মাইক্রোসফট। স্যাম অল্টম্যানের সংস্থা ওপেন এআইয়ের চ্যাটজিপিটি যে সময় বিশ্ব টেকমহলে ঝড় তুলছে সেই সময়ই বহু মানুষের নয়নের মণি হয়ে ওঠে মাইক্রোসফট বিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট। অল্প সময়ের মধ্যে মানুষের ‘মনের কথা’ বলতে শুরু করে বিং এআই চ্যাটবট। কিছু ক্ষেত্রে আবার চ্যাটবটটি তার এমনই পারদর্শিতা দেখিয়েছে যে, মানুষের সাথে তর্ক পর্যন্ত করেছে এটি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা