বিনোদন

শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক

বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ।

ছবিটিতে শাকিবের নায়িকা কে হবে তা নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে। এরমধ্যে ঘনিষ্ঠ সূত্রে খবর, এই সিনেমার মধ্য দিয়ে শাকিবের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র এমনটা নিশ্চিত করলেও পরিচালক কিংবা অভিনেত্রী কেউই এ বিষয়ে মুখ খুলতে চান না।

জানা গেছে, মৌখিকভাবে চূড়ান্ত হলেও আগামীকাল সিনেমাটির জন্য অফিশিয়ালি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে তিশার।

সিনেমাটিতে শাকিব খানকে দেখা যাবে শাহরুখ খানের ‘পাঠান’, সালমানের খানের ‘টাইগার’ এর মতো চরিত্রে অর্থাৎ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায়, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।পুরো সিনেমাটির শুটিং হবে দেশেই। এরপর মুক্তি পাবে ডিসেম্বরে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

টানা বর্ষণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে রাঙামাট...

সায়েন্সল্যাব অবরোধে রাজধানীতে তীব্র যানজট

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ধানমন্ডি ও নিউমার্...

মোবাইল কোর্টে কৃষককে সাজা দেয়া কুষ্টিয়ার সেই ইউএনও রংপুরে বদলি

কুষ্টিয়ার মিরপুরে কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা