ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন
প্রবাস

পাকিস্তানে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

সান নিউজ ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়।

আরও পড়ুন: পদ্মা সেতুতে যান চলাচল শুরু

শনিবার (২৫ জুন) এ উপলক্ষ্যে হাইকমিশন প্রাঙ্গন বর্নাঢ্য ব্যানার ও পোস্টারে সুসজ্জিত করা হয়। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিংয়ে আমন্ত্রিত অতিথিসহ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী বলেন, বাংলাদেশের আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতুর শুভ উদ্বোধনে আমরা সবাই অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, আজ বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক দিন। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেশের জনগণের কাছে বিপুল সমর্থন পেয়েছিল।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।

আলোচনা শেষে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়। সবশেষে জাতির পিতার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা