প্রবাস

ব্যাডমিন্টন সোসাইটি কাতার-এর মেম্বার’স নাইট অনুষ্ঠিত

কাতার প্রতিনিধি: বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতারের মেম্বার’স নাইট” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) কাতরের একটি ৫ তারকা হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশফাক উদ্দীন মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস রষ্ট্রদূত মো. জসিম উদ্দীন এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, উপদেষ্টা আব্দুল মতিন পাটোয়রী (চেয়ারম্যান- এএমপি গ্রুপ), ড. আনোয়ারুল হাসান (এসোসিয়েট প্রফেসর, কলেজ অব ইঞ্জিনিয়ারিং, কাতার ইউনিভার্সিটি), মোঃ হাসানুল ইমাম (সিইও-আল কামার ইলেক্ট্রিক ইকুইপমেন্টস্), মোঃ শাহজাহান সাজু (ব্যবস্থাপনা পরিচালক- ফেমাস ইন্টারন্যাশনাল), মোহাম্মদ ইয়াসিন (ব্যবস্থাপক-কম্পিউটার আরাবিয়া)।

আরও পড়ুন: সড়ক বাধা হলে কেটে ফেলার নির্দেশ

এছাড়া বাংলাদেশ দূতাবাস কাতারের সকল উর্দ্ধতন কর্মকর্তা, কাতারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে একটি সুপরিকল্পিত ও জাকজমকপূর্ণ ‌‘মেম্বার’স নাইট' অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি আমিনুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রহমতউল্লাহ ফারিয়াজ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার বশির আহামেদ, কার্যনির্বাহী সদস্য কায়সার আহমেদ, ইমাম হোসেন ও মাজহারুল ইসলাম।

আরও পড়ুন: বন্যাকবলিত দেশের ৬৪ উপজেলা

অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগী ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান ও কার্যনির্বাহী সদস্য শাহ আলম খান। অনুষ্ঠানটি সরকারি অনুমোদনে সহায়তা করেন মুন দোহা ট্রাভেল এন্ড ট্যুরস-এর সিইও এবং বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতারের কার্য্যনির্বহী সদস্য জনাব গোলাম মুস্তাফা।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন এবং ভোট অব থ্যাংকস প্রদান করেন বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতারের ১ম সহ-সভাপতি এবং বাংলাদেশ এমএইচএম স্কুলের শিক্ষক তাফসীর উদ্দিন।

আরও পড়ুন: পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক লাইফ লাইন

অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে সফল ও সর্বোচ্চ সেবা প্রদানকারী কয়েকজন সম্মানী ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়। সফল সেবাদাতা হিসেবে ক্রেষ্ট গ্রহণ করেন বাংলাদেশ দূতাবাস কাতারের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর এবং দূতালয় প্রধান মাহবুর রহমান, সফল ব্যবসায়ী হিসেবে ক্রেষ্ট গ্রহণ করেন এএমপি গ্রুপ-এর চেয়ারম্যান আব্দুল মতিন পাটোয়রী ও আল কামার ইলেক্ট্রিক্যাল ইকুইপমেন্টস-এর সিইও মোঃ হাসানুল ইমাম, সফল ক্রীড়া সংগঠক হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতারের সহ-সভাপতি আমিনুল ইসলাম এবং সফল এ্যাথলেটস্ হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন ১০০ মিটারের ব্যক্তিগত ইভেন্টে ১১.৩ সেকেন্ডের সময় নিয়ে স্বর্ণপদকপ্রাপ্ত দৌড়বিদ মোঃ সাফোয়ান হোসেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাহ আলম খান ও জেমস অনিক গোমেজ। নৈশভোজ ও অনাড়ম্ভরপূর্ণ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা