অসুস্থ মো. আলী হোসেনকে বিমানের টিকিট প্রদান করছেন বাংলাদেশ হাইকমিশন
প্রবাস

মালদ্বীপ প্রবাসীকে বিমানের টিকিট প্রদান

সান নিউজ ডেস্ক : মালদ্বীপ প্রবাসী অসুস্থ মো. আলী হোসেনকে বিমানের টিকিট দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের নির্দেশ অনুযায়ী গুরুতর অসুস্থ এই প্রবাসীকে দেশে ফিরে উন্নত চিকিৎসা করতে এ টিকিট দেওয়া হয়।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

হাইকমিশনের পক্ষ থেকে বিমানের টিকিট হস্তান্তর করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আল মামুন পাঠান।

অবৈধভাবে দৈনিক কাজে নিয়োজিত মালদ্বীপ প্রবাসী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং জাফলং ইউনিয়নের বাসিন্দা মো. আলী হোসেন (৪২)।

কর্মক্ষেত্রে হার্ট-অ্যাটাক করে মালদ্বীপের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তার ম্যাসিভ হার্টঅ্যাটাক হয়েছিল এবং হার্টে বেশ কিছু ব্লক আছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। খবর পেয়ে রাষ্ট্রদূত খোঁজখবর নিতে হাসপাতালে যান। তখন চিকিৎসকের পরামর্শে তাকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় কনস্টেবল গ্রেফতার

অসুস্থ আলী হোসেন রোববার (১৯ জুন) মাতৃভূমিতে যাবেন বলে জানান। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান হাইকমিশনারকে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা