প্রবাস

লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন যুবক

সান নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন আরিফ খান নামে এক বাংলাদেশি যুবক। বাংলাদেশি মু্দ্রায় এই অর্থপুরস্কারের মূল্য প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ টাকা।

আরও পড়ুন: পদ্মা সেতু ঘিরে বাস তৈরির ধুম

শুক্রবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, আরিফ খান ঢাকার বাসিন্দা। চার বছর ধরে তিনি আমিরাতের শারজাহ শহরে ব্যবসা করছেন। সেখানে একটি গাড়ির ওয়ার্কশপ চালান আরিফ।

আরিফ খালিজ টাইমসকে বলেন, আমি আগে কোনোদিন টিকিট কিনিনি। এক বছর আগে থেকে কেনা শুরু করেছি। সবসময় একা একাই টিকিট কিনতাম। আমি আমার ভাগ্য পরীক্ষা করছিলাম।গত ২৭ মে ১৪৪৪৮১ নাম্বারের বিগ টিকিট আবুধাবির ‘মাইটি ২০ মিলিয়ন’ র‍্যাফেল ড্রয়ের এই টিকিটটি কিনেছিলাম।

ড্রয়ে জেতার পর আমিরাতের দুই কোটি দিরহামে বাংলাদেশি মুদ্রায় কত টাকা হয় জানতে চাইলে গুনে বের করার চেষ্টা করেন আরিফ, কিন্তু অংক মেলাতে না পেরে একপর্যায়ে হাল ছেড়ে দেন।

তিনি বলেন, আমি জানি না। সত্যি বলতে, আমি যে দুই কোটি দিরহাম জিতেছি, তা এখনো বিশ্বাস হচ্ছে না। মাত্র আধা ঘণ্টা বা তার কিছু বেশি সময় আমি এই সংখ্যাটা শুনতে শুরু করেছি: ‘দুই কোটি দিরহাম’।

বিশাল এই অর্থপুরস্কার দিয়ে ভবিষ্যতে কী করবেন, তা এখনো ঠিক করেননি আরিফ খান। তবে এই অর্থ দিয়ে দুস্থদের সাহায্য করার ইচ্ছা রয়েছে তার।

আরিফ বলেন, আমার দুই সন্তান, স্ত্রী ও বাবা-মা রয়েছে। আমার ভাইও এখানে একটি দোকান চালায়। আমরা সুখি পরিবার। আমি আশা করি, এই অর্থ অন্যদের সাহায্যে কাজে আসবে।

তার কথায়, টাকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। তাই আমি চাই না, এটি আমাকে বদলে দিক। এই অর্থ আমি অন্যদের সাহায্যে কাজে লাগাতে চাই।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা