প্রবাস

দ. আফ্রিকায় যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে নোয়াখালীর প্রবাসী এক যুবককে। শুক্রবার (১৩ মে) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট ভাই মোসলেউদ্দিন রোমন।

আরও পড়ুন: ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে!

নিহতের নাম সালাউদ্দিন রায়হান (৩৫) নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের মো. সোলায়মানের ছেলে। বর্তমানে নিহতের লাশ আফ্রিকার একটি হিমাগারে রাখা হয়েছে।

মোসলেউদ্দিন রোমন জানান, গত ১৪ বছর আগে আফ্রিকায় যান রায়হান। পরে জোহেন্সবার্গের বারাত এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছর আগে ছোট ভাই নিজাম উদ্দিন বাবুকে ওই খানে নিয়ে যান তিনি। বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানেসবার্গে একাধিক প্রবাসীর শেয়ারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সর্বশেষ গত ছুটিতে আসার পর একমাস আগে দেশ থেকে আফ্রিকায় গিয়েছিলেন রায়হান।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু

রোমন আরও জানায়, গত বুধবার রাত ৮টার দিকে শহর থেকে দোকানের মাল ক্রয় করে দোকানের সামনে আসে রায়হান। দোকানের পাশে গাড়িটি পাকিং করে নামার সাথে সাথে আগে থেকে ওঁৎপেতে থাকা একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছুড়ে। মুহূর্তেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

মাদারীপুরে বিএনপি- আ’লীগ সংঘর্ষ : হাতবোমা ও ককটেল বিষ্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে মাছ বাজার গোলচত্বরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

কেন্দ্রীয় নবীনদলে ইসমাইল- রুমেল, শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং মোঃ ইস...

ঘর আলো করে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সৌদি প্রবাসীর ঘর আলো করে একসঙ্গে চার কন্যাস...

সাভারে বাসে অগ্নি সংযোগের চেষ্টা, গ্রেপ্তার ৬ শ্রমিক লীগ নেতাকর্মী

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা