ব্যারিস্টার মোহাম্মদ সেলিম ইসফাক আলী
প্রবাস

মালয়েশিয়ার হাইকোর্টে প্রথম বাংলাদেশি আইনজীবী সেলিম

সান নিউজ ডেস্ক: মালয়েশিয়ার হাইকোর্টে প্রথম আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার মোহাম্মদ সেলিম ইসফাক আলী। দেশটির হাইকোর্টে এরই মধ্যে তিনি শপথগ্রহণ করেছেন।

আরও পড়ুন: দেশে শিক্ষার মান ভালো

এ খবরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে বইছে আনন্দের বন্যা। কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ব্যারিস্টার মোহাম্মদ সেলিম ইসফাক আলীকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, হাইকোর্টে আইনজীবী নিযুক্ত হওয়ায় সেলিম ইসফাক আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের প্রতিনিধি কনস্যুলার শাখার কাউন্সিলর জি এম রাসেল রানা উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান।

আরও পড়ুন: ডিবিতে যাচ্ছে ২ হত্যা মামলা

ব্যারিস্টার মোহাম্মদ সেলিম ইসফাক আলীর বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার কাহুর গ্রামে। তিনি গ্রিন হ্যারাল্ড থেকে ‘ও’ লেভেল এবং মাস্টার মাইন্ড থেকে ‘এ’ লেভেল সম্পন্ন করে ২০০৯ সালে ইংল্যান্ডে চলে যান।

২০১৩ সালে যুক্তরাজ্যের নর্থাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ও ২০১৪ সালে সোসাইটি অব লিংকন’স ইন থেকে বার এট ল (ইংল্যান্ড এবং ওয়েলস) ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালে নর্থাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

আরও পড়ুন: আল-আকসায় ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান

এফবিসিসিআই ও সাবেক পরিচালক ঢাকা চেম্বারের সহ-সভাপতি খোরশেদ আলী মোল্লার ও আলেয়া বেগমের একমাত্র সন্তান। তার স্ত্রী ব্যারিস্টার সুফায়রা জাফর মালয়েশিয়ার নাগরিক। স্বামী-স্ত্রী দুজনেই মালয়েশিয়ার বিখ্যাত ল’ ফার্ম স্মৃতিনূর অ্যান্ড পার্টনারের অংশীদার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা