শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

দেশে শিক্ষার মান ভালো

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষায় বিশ্ব র‌্যাংকিংয়ের কিছু বিষয় আমরা বুঝিই না। বুঝি না এই অর্থে যে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ের ক্ষেত্রে অনেক রকমের কতগুলো ফ্যাক্টর কাজ করে। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে উচ্চশিক্ষার মান ততটা খারাপ নয়। দেশের শিক্ষার মান ভালো, তবে আরও অনেক ভালো করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের প্রতি মাসে প্রয়োজন ৭০০ কোটি ডলার

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ের ক্ষেত্রে অনেক রকমের কতগুলো ফ্যাক্টর কাজ করে। আমাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় এখন বিশ্বমানের গবেষণায় কাজ করছে। শিক্ষায় বিশ্ব র‌্যাংকিংয়ের ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা যেমন দেখা হয় তেমনি কত পাবলিকেশন হয়েছে, বিদেশি শিক্ষক ও শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় আছে কি না তা দেখা হয়। পাশাপাশি এমন বেশ কিছু ফ্যাক্টর থাকে। এরকম বেশ কিছু বিষয়ে হয়তো আমরা আগে মনোযোগী ছিলাম না।

আরও পড়ুন: ঐতিহাসিক মক্কা বিজয় দিবস আজ

তিনি বলেন, এখন র‌্যাংকিংয়ের বিষয়টি অনেক বেশি আলোচিত হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখন আরও বেশি মনোযোগী হচ্ছে। আমি আশা করি আগামী দিনে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‌্যাংকিংয়ে অনেক ভালো করবে।

পরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ১২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: ঐতিহাসিক মক্কা বিজয় দিবস আজ

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাফাজ্জল হোসেন পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা