প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
শিক্ষা
নোয়াখালী জিলা স্কুল

প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষার লটারীতে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে স্কুলের বর্তমান ছাত্র ও সাবেক শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন থেকে অনিয়ম ও দূর্নীতি করে আসছে। ছাত্র ও শিক্ষকদেরকে নানাভাবে হয়রানি করে।

নাম প্রকাশে কয়েকজন শিক্ষক জানান, নানান অজুহাত সৃষ্টি করে শিক্ষকদের বেতন আটকিয়ে হয়রানি করছে। এছাড়া তার বিরুদ্ধে ভূয়া ভাউচার সৃজনকরে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বোন সাজেদা সুলতানার ছেলে মোহাম্মদ ওয়াফি ইলহাম কে লটারির মাধ্যমে জালিয়াতি করে ৬ বার একই ক্লাস ৫ম শ্রেণিতে ভর্তি পরীক্ষার লটারী-২০২২ এ নির্বাচিত করেন।

আরও পড়ুন : মারিউপোলে বিজয় ঘোষণা

এ নিয়ে ফেইসবুক সহ বিভিন্ন স্থানে ভর্তি পরীক্ষার লটারীর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। যাহা বর্তমানে তদন্ত চলছে।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো.জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, তবে ভর্তির বিষয়ে চট্টগ্রাম তদন্ত এসেছে।

আরও পড়ুন : নিউমার্কেটে সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

এ বিষয়ে শিক্ষা অধিদপ্তরে চট্টগ্রামের আঞ্চলিক উপ পরিচালক দেবব্রত দাস সত্যতা স্বীকার করে বলেন, আমি ভর্তির বিষয়ে সরেজমিনে তদন্ত করেছি এবং এক ছাত্রকে একাধিকবার ফলাফলের তালিকায় দেখানো হয়েছে, এটা সত্য। আমি তদন্ত রিপোর্ট শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আমরা একটি তদন্ত করতেছি এবং বোর্ড তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা