ছবি: সংগৃহীত
শিক্ষা

প্রাথমিক শিক্ষকের যোগদান জুলাইয়ে

সান নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষে দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আগামী জুলাই মাসের মধ্যে যোগ্য প্রার্থীদের যোগদান শুরু হবে।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: মামলা করল পুলিশ

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এসব তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও গত দুই বছরে অনেক সহকারী শিক্ষক পদ শূন্য হয়ে গেছে। সে কারণে এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিয়োগ পরীক্ষা তিনটি ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপে ২২ এপ্রিল ২২ জেলায়, দ্বিতীয় ধাপে ২০ মে ৩১ জেলায় এবং তৃতীয় ধাপে ৩ জুন দেশের ৩১ জেলায় নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। এক ঘণ্টার প্রতিটি পরীক্ষা শুক্রবার ( ২২ এপ্রিল ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিন ধাপে সারাদেশে মোট ১৩ লাখ ৯ যার ৪৬১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পরীক্ষা অনুষ্ঠানে দেশের ৬১ জেলায় ১ হাজার ৮১১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে লিখিত পরীক্ষা পরিচালনা নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কেউ চাকরি দেওয়ার নামে প্রলোভন দেখালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা