ছবি: সংগৃহীত
শিক্ষা

নিউমার্কেটে ফের হামলা

সান নিউজ ডেস্ক: ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

আরও পড়ুন: পরিস্থিতি শান্ত রাখতে যা যা করণীয় পুলিশ সব করেছে

বুধবার (২১ এপ্রিল) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্ক অবস্থানে আছে পুলিশ।

এদিকে নিউ মার্কেটে সংঘর্ষ নিয়ে ব্যবসায়ীদের বক্তব্য প্রত্যাখ্যান করে সড়কে নেমেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা একাধিক দাবিতে বিক্ষোভ করছেন।

আরও পড়ুন: নওয়াজের সঙ্গে বৈঠক করবেন বিলাওয়াল

বুধবার বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। এ সময় কয়েকটি পটকা ফাটানোর আওয়াজ শোনা যায়। মিরপুর রোডে যানচলাচল বন্ধ রয়েছে।

দেখা গেছে, সড়কে শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে।

আরও পড়ুন: বাজেট ৯ জুন, বাড়বে না করের বোঝা

শিক্ষার্থীরা বলছেন, তাদের সঙ্গে আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা একতরফাভাবে সংবাদ সম্মেলন করে সংঘর্ষের পেছনে তাদের দায়ী করেছেন। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত নিউ মার্কেটের সব দোকান বন্ধ রাখতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা