ছবি- সংগৃহীত
শিক্ষা

আবারও সড়কে শিক্ষার্থীরা

সান নিউজ ডেস্ক: ইফতার করেই আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের রাস্তার দুপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।

আরও পড়ুন: গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ বুদ্ধির কাজ না

অন্যদিকে ব্যবসায়ীরাও রয়েছেন রাস্তায়। তারা নিউ সুপার মার্কেট সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে অবস্থান করছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংর্ঘের ঘটনায় নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। মোবাইল অপারেটর ও ওই এলাকায় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা এ তথ্য জানায়।

আরও পড়ুন: ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা

মোবাইল অপারেটর সূত্র জানায়, সরকারি নির্দেশনা পাওয়ার পর মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল সোয়া ৪টার পর থেকে ওই এলাকায় এই সেবা বন্ধ রয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল থেকে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। এদিন বিকালের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা প্রয়োজনে লাশ হবেন, তবু হল এবং ক্যাম্পাস ছাড়বেন না বলে ঘোষণা দেন।

আরও পড়ুন: প্রকৌশলীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা

প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দিনগত রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা