ছবি: সংগৃহীত
জাতীয়

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট এলাকার গাউসিয়া মার্কেট, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট ও ঢাকা কলেজের আশপাশের সড়ক পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন মার্কেটের সামনের সড়কে পানি জমে থাকায় অনেক ব্যবসায়ী দোকান খুলতে পারেননি।

মিরপুর সড়কের বেশ কিছু অংশ হাঁটু পানিতে ডুবে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি সড়ক ও ফুটপাত পানিতে তলিয়ে থাকায় পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পথচারী রায়হান উদ্দীন বলেন, জলাবদ্ধতার কারণে নিউমার্কেট এলাকায় এক পাশ থেকে অন্য পাশে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পানির মধ্যে হাঁটাচলা করাও কষ্টকর। তাই বাধ্য হয়ে রিকশা খুঁজছেন তিনি।

তিনি অভিযোগ করেন, পানি নিষ্কাশনের লাইন ও নর্দমা নিয়মিত পরিষ্কার না করায় অল্প সময়ের বৃষ্টিতেই পানি জমে যায়। সিটি করপোরেশনের নিয়মিত তদারকি ও ড্রেন পরিষ্কার করা হলে জলাবদ্ধতা দ্রুত কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা কলেজের শিক্ষার্থী শিহাব আহমেদ বলেন, সামান্য বৃষ্টি হলেই কলেজের সামনে জলাবদ্ধতা তৈরি হয়। জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা থাকায় শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি করপোরেশনের। সমস্যা সমাধানের জন্য রোববারই সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হবে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৪২ ঘর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর ও ঘরের ভেতরে...

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা