আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতাকর্মী।
সমাবেশে নেতারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা বলেন, পথে কোনো বাধা এলে তা উপেক্ষা করে জনগণের স্বার্থে লংমার্চ সফল করা হবে। একই সঙ্গে কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের রুটে মোট সাতটি জনসভা ও পাঁচটি পথসভা করবে ১১ দলীয় ঐক্য। রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
সান নিউজ/ রাব্বি