ছবি: সংগৃহীত
জাতীয়

ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

ক্যান্সার আক্রান্ত শিশুদের প্রতি সচেতনতা বৃদ্ধি ও তাদের চিকিৎসায় জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের উদ্যোগে পদযাত্রা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্লক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চিকিৎসক ও নার্স, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ক্যান্সার আক্রান্ত শিশু এবং তাদের অভিভাবকেরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, বিশ্বে প্রতি মিনিটে প্রায় চারজন শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তবে সময়মতো ক্যান্সার শনাক্ত করা গেলে এবং যথাযথ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করা গেলে শিশুদের ক্যান্সার নিরাময় সম্ভব।

শিশুদের ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা