ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকা ছাড়ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে দায়িত্ব শেষ করে ঢাকা ছাড়ছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতের কার্যক্রম ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে চীনে প্রধানমন্ত্রীর সফল সফরে তার অবদানের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির জানান, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্বকালেই বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘অংশীদারিত্বমূলক সম্প্রদায়’-এর পর্যায়ে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ মেকানিজমসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে বেশ কিছু নতুন উদ্যোগ ও প্রক্রিয়া চালুর কাজ এগিয়ে যাচ্ছে।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও পুনর্ব্যক্ত করেন ইয়াও ওয়েন। তিনি জানান, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

রাষ্ট্রদূত বলেন, ওই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সংযোগ রয়েছে। তার বাবা অতীতে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

বিসিবির বোর্ড সভা আজ, আসছে যেসব সিদ্ধান্ত

প্রায় দেড় মাস পর আজ রোববার হোম অব ক্রিকেটে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিস...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

মধ্যপ্রাচ্যে সতর্কতা, অবকাশ কাটছাঁট ট্রাম্পের

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা