ছবি: সংগৃহীত
জাতীয়

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্বে নতুন অধ্যায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে চলমান অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের আগ্রহ ও প্রত্যাশা অনেক বেশি। বিশ্বমঞ্চে দেশের মানুষের প্রত্যাশা, বাংলাদেশের অবস্থান এবং বিভিন্ন বৈশ্বিক সংকটে দেশের ভূমিকা তুলে ধরতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরদিন ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ভাষণে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের সংগ্রামের চিত্র তুলে ধরবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে গ্র্যান্ট-বেইজড ক্লাইমেট ফাইন্যান্স গড়ে তুলতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

তিনি বলেন, জাতিসংঘে জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি গ্র্যান্ট-বেইজড ক্লাইমেট ফাইন্যান্সের বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে। পরিবেশ সুরক্ষায় দেশে নেওয়া বিভিন্ন উদ্যোগও বিশ্ববাসীর সামনে তুলে ধরবে বাংলাদেশ।

সাইমুম পারভেজ আরও বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় বাংলাদেশের এসব কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা আশা করছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, বাংলাদেশে নতুন সরকার পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করতে আগ্রহী। পরিবেশবান্ধব বিনিয়োগে আন্তর্জাতিক অংশীদারদের আগ্রহের সঙ্গে বাংলাদেশের স্বার্থের সমন্বয় ঘটিয়ে নতুন বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনসহ যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা