শিক্ষা
আবর্জনা পরিবেশকে আর 

সাম্প্রদায়িকতা মানুষ ও সমাজকে দূষিত করে

রাবি প্রতিনিধি: আবর্জনা যেমন পরিবেশকে দূষিত করে, তেমনই সাম্প্রদায়িকতা মানুষ ও সমাজকে দূষিত করে। তাই এই দুইটাকে যদি ঝেড়ে ফেলি, তাহলে আমরা অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রাক্তন ছাত্রদের সংগঠন রাবি এ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে ড. মো. শহীদুল্লাহ কলা ভবনের সামনে ডাস্টবিন উদ্বোধন ‍কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

কর্মসূচিতে প্রধান অতিথি থেকে আটটি ডাস্টবিনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রমুখ।

উদ্বোধনের পর উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করেছে। ক্যাম্পাসের পরিবেশকে সুন্দর রাখতে এই ধরনে কাজ প্রশংসার দাবিদার। এসময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামানাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘এই ডাস্টবিন স্থাপনের মাধ্যমে একটা বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি হলো- ‘আসুন আমরা আবর্জনা এবং সাম্প্রদায়িকতা দু’টোই এখানে ফেলি’। আবর্জনা যেমন আমাদের ক্যাম্পাসকে ময়লা করছে, তেমনই সাম্প্রদায়িকতা মানুষকে এবং সমাজকে দূষিত করছে। তাই এ দু’টোকে যদি এখানে ফেলতে পারি তাহলে আমরা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিল সেটা গড়ে উঠবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা