আন্তর্জাতিক

ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে!

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সুখবর নিয়ে এসেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। টুইটারে ব্যবহারে ট্রাম্পের ওপর যে নিষেধাজ্ঞা আছে তা প্রত্যাহার করা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সম্প্রতি প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিতে সম্মত হয়েছেন। তবে কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি রয়েছে।

তিনি জানান, চুক্তি সমপন্ন হতে আগামী দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে।

ফিন্যাসিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মাস্ক বলেন, টুইটার সফলভাবে কেনা হয়ে গেলে, ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞাটি বাতিল করা হবে। সাবেক প্রেসিডেন্টকে টুইটারে নিষিদ্ধ নৈতিকভাবে ভুল এবং নির্বোধ সিদ্ধান্ত। আমি ওই স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেব। ডোনাল্ড ট্রাম্পকে টুইটার থেকে নিষিদ্ধ করা সঠিক ছিল না। স্থায়ীভাবে এমন নিষেধাজ্ঞা বিরল।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১৭১২

গত মার্কিন নির্বাচন পরবর্তী ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় উসকানির অভিযোগে ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল টুইটার।

সূত্র: বিবিসি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা