ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় সংঘর্ষে এমপি নিহত

সান নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার কলম্বোতে সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের অস্ত্রধারী সমর্থকরা হামলা চালায়। পরে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ক্ষমতাসীন দলের এক এমপি নিহত হয়েছেন। ওই এমপির নাম অমরাকীর্থি আথুকোরালা। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

সোমবার (৯ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, সোমবার শ্রীলঙ্কার নিতাম্বুওয়া শহরে সরকার দলীয় এমপি অমরকীর্থী আঠুকোরলার গাড়ির সামনে পথ আটকে বিক্ষোভ করছিল কিছু লোক। এসময় তাদের দিকে গুলি ছোড়েন অমরকীর্থী, এতে অন্তত দুজন গুরুতর আহত হন।

আরও পড়ুন: কাল দুর্বল হতে পারে ‘অশনি’

এরপর পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন শ্রীলঙ্কার ওই এমপি। পরে সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এদিকে, ডেইলি মিরর জানিয়েছে, দেশটির উইলোরাওয়াট এলাকায় মোরাতুয়ার মেয়র সামান লাল ফার্নান্দোর সরকারি বাসভবনে আগুন দিয়েছে একদল সরকারবিরোধী বিক্ষোভকারী। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লঙ্কান সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, নিতাম্বুওয়ায় গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: কুড়িগ্রামে দোকানি হত্যায় ৮ জনের যাবজ্জীবন

লঙ্কান সংবাদমাধ্যম নিউজ ফার্স্টের খবরে বলা হয়েছে, সোমবার কলম্বোয় সরকারবিরোধী ও সরকারপন্থিদের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ১৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাসভবনের বাইরে তার পদত্যাগ দাবি করা বিক্ষোভকারীদের ওপর হঠাৎ হামলা চালায় সরকার সমর্থকরা। সেখানে বিক্ষোভকারীদের ক্যাম্প গুঁড়িয়ে দেয় তারা। এরপর গলের প্রধান বিক্ষোভস্থলেও হানা দেয় সরকারপন্থিরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, দাঙ্গা পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনরক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। পরে দেশব্যাপী কারফিউ জারি করে লঙ্কান প্রশাসন। পার্লামেন্টের কাছে বিক্ষোভকালে গ্রেফতার করা হয়েছে অন্তত ১২ জনকে।

আরও পড়ুন: কুড়িগ্রামে দোকানি হত্যায় ৮ জনের যাবজ্জীবন

এমন অবস্থার মধ্যে সোমবার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দেন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। দেশটির প্রেসিডেন্ট ও তার ভাই গোতাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন রাজাপাকসে সরকারের স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর চানের জয়সুমনাও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা