ছবি : সংগৃহীত
শিক্ষা
লক্ষ্য শিক্ষা ভবন

আইন বাস্তবায়নের দাবিতে রাস্তায় সাত কলেজ

সান নিউজ অনলাইন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছেন।

সকালে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ থেকে রোডম্যাপ অনুযায়ী পদযাত্রা শুরু করে বেলা ১১টার মধ্যে সবাই শিক্ষা ভবনের সামনে জমায়েত হবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এই কর্মসূচির আয়োজন করেছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ’। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা অনেক আগে এলেও এখনো আইনের খসড়া চূড়ান্ত হয়নি, ফলে শিক্ষার্থীরা পড়েছেন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, তারা আর কালক্ষেপণ চান না। বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক, তা অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা