সংগৃহীত
শিক্ষা

ফের দেশসেরা ঢাবি, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২০০ ধাপ এগিয়ে

সান নিউজ অনলাইন

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনে (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে গত বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছর ঢবির অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আবারও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান ধরে রেখেছে দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়।

বুধবার (৮ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

ঢাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১–১২০০ এর মধ্যে। নতুন সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান উন্নতি হয়েছে গবেষণার পরিবেশ, গবেষণার মান এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় গঠিত এ কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) র‌্যাঙ্কিংয়েও দেশসেরা অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিউএস র‌্যাঙ্কিংয়ে এ বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৪তম।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল।

সাননিউজ/আরপি/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা