ছবি: সংগৃহীত
জাতীয়

কাল দুর্বল হতে পারে ‘অশনি’

সান নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার (১০ মে) দুর্বল হতে পারে। এদিন সন্ধ্যার মধ্যে এর তীব্রতা কমে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশে উপকূলে আঘাত হানতে পারে। যদি এটি উত্তর বা উত্তর-পূর্ব দিকে মোড় নেয় তবে অশনি আরও দুর্বল হয়ে আগামী ১২ মে’র দিকে উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: বিদেশে কান্নাকাটি না করে আমার কাছে আসুন

সোমবার সকালে (৯ মে) ‘অশনি’ ভারতের বিশাখাপত্তনম উপকূল থেকে ৫৫০ কিলোমিটার দূরে ছিল। বাংলাদেশ থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে ছিল। ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকে বহাল রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টির গতিবিধি পর্যবেক্ষণ করছি। কালকে হয়তো সবকিছু পরিষ্কার করে বলা যাবে। এখন যেভাবে এগোচ্ছে তাতে ভারতীয় উপকূলের দিকে যাওয়ার কথা। এখন এটি ভারতের অন্ধ্র প্রদেশে উপকূলের দিকে যাচ্ছে। এরপরও যদি এটি গতিপথ পরিবর্তন করে তবে তা উড়িষ্যা উপকূলের দিকে যেতে পারে। তখন হয়তো এটি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে।

আরও পড়ুন: ‘অশনি’র প্রভাবে বাড়বে বৃষ্টি

তিনি আরও বলেন, এটি আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। এটি আর হয়তো শক্তিশালী হবে না। কারণ এরই মধ্যে এর প্রভাবে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। তবে এটি যতক্ষণ পর্যন্ত সাগরে আছে ততক্ষণ কোনো কিছুই নিশ্চিত নয়, যে কোনো মুহূর্তে গতিপ্রকৃতি পরিবর্তন করতে পারে।

ঘূর্ণিঝড় থেকে আসা মেঘের কারণেই ঢাকায় বৃষ্টি হচ্ছে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, উপকূলের দিকে ও এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি থাকতে পারে।

এর আগে সোমবার সকালে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ১২ মে ‘অশনি’ নিম্নচাপে পরিণত হতে পারে।

এখন ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার তা অনেকটাই কমে যেতে পারে। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের মেঘে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন: ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এছাড়া পূর্বাভাসে আরও জানানো হয়েছে, মাদারীপুর, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

আরও পড়ুন: ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা