সংগৃহিত ছবি
সারাদেশ

বঙ্গোপসাগরে ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফের মাছ ধরার সময় ৬ ট্রলারসহ ৫৬ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বুধবার (৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত তাদের ছেড়ে দেয়নি মিয়ানমারের বিদ্রোহী এই গোষ্ঠীটি।

আরও পড়ুন: হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে

জেলে ও ট্রলার মালিক সমিতি জানিয়েছে, যে ৬টি ট্রলার নিয়ে গেছে তার মধ্যে মোহাম্মদ শফিকের ২টি, বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের একটি ট্রলার রয়েছে। এ সকল ট্রলারে ৫৬ জেলে রয়েছেন। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শরীফ জানান, সেন্টমার্টিনের দক্ষিণে (১০-১৫) কি.মি. দূরে বঙ্গোপসাগর থেকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মিস্ত্রিপাড়ার ৭টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে। এরপর রাত ১২টা পর্যন্ত তারা আর ফিরে আসেনি।

এ সময় সাগর থেকে ফিরে আসা জেলেদের বরাতে শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে সাগরে মাছ ধরার সময় আমার মালিকানাধীন একটিসহ ৬টি ট্রলার আটক করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এই ছয়টি ট্রলারে মোট ৫৬ জন মাঝিমাল্লা আছেন। এই বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ৬ ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমি শুনেছি। কোস্টগার্ড ও বিজিবির সাথে এই বিষয়ে কথা বলেছি। তাদেরকে ফেরত আনার কাজ চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা