সংগৃহীত ছবি
সারাদেশ

গজারিয়াতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দুই ট্রাকের সংঘর্ষে সোহাগ (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) ভোরে গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাত কলেজের দায়িত্ব পাচ্ছে ইউজিসি

নিহত সোহাগ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোবারক আলীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক আরেকটি ট্রাকের উপরে উঠে গেল এক ট্রাকের চালক নিচে চাপা পড়ে। পরে, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টার পর ট্রাকের নিচে চাপা পড়া চালককে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে ভবনে আগুন

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, নিহতের লাশ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা