সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-মিনি ট্রাক সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মরিয়ম বিবি (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৮

নিহত বৃদ্ধা, মরিয়ম সমাদ্দার এলাকার আজিজুল সরদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে পপুলার পরিবহন নামে একটি যাত্রীবাহী লোকাল বাস মাদারীপুর-টেকেরহাট যাচ্ছিলো। এরই পথিমধ্যে সমাদ্দার এলাকার অংকুর অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এই ঘটনায় এক বৃদ্ধা নারী নিহত হন এবং কমপক্ষে ১০ যাত্রী আহত হন। এরপর আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার ফায়ার সার্ভিসের অফিসার শফিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে এক জনের লাশ উদ্ধার করেছি এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়েছে। এক নারী নিহত হয়েছে এবং আরও ১০ জন আহত হয়েছে । বর্তমানে এই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা