সংগৃহীত ছবি
সারাদেশ

ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় এওচিয়া ইউনিয়নের চনখোলা গ্রামের মসজিদের মাইকে ডাকাতের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (৩ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে অটোরিকশা নিয়ে অস্ত্রধারী কয়েকজন গ্রামে যান। এ সময় গ্রামে ডাকাত পড়েছে সন্দেহে মসজিদের মাইকে ঘোষনা দিলে এলাকাবাসী তাদেরকে ঘিরে ফেলে। এরপর গণপিটুনিতে ঘটনাস্থলেই নেজাম উদ্দিন ও সালেহ নামে দু’জনের মৃত্যু হয়।

এই ঘটনার পর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেলে এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কয়েকজন ডাকাত গুলি করতে করতে পালিয়ে যায়। এর পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৬টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

এদিকে, মাইকে ডাকাতের গুজব ছড়িয়ে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। এর জন্য এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা নজরুল ইসলাম মানিককে দোষারোপ করছেন তারা। অপরদিকে, আহত ও তাদের স্বজনদের দাবি ডাকাত দলের গুলিতে তারা আহত হয়েছেন।

এই খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশ ও সাতকানিয়া থানা পুলিশ। এই ঘটনায় প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে বলে জানান এসপি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা